
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ৮ জুলাই দিনগত রাতে মহিলাসহ তিন গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানান লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হল উপজেলার পুটিবিলা ওয়াজ উদ্দিন সিকদার পাড়ার মতলব হোছনের পুত্র আবদুল নবী, চুনতি ইউনিয়নের মিরখীল এলাকার আব্বাস উদ্দিনের পুত্র মোঃ জোনাইদ ও একই ইউনিয়নের চুনতি বাজার সংলগ্ন নতুন পাড়ার আলতাফ মিয়ার স্ত্রী রেহেনা আক্তার।

জানা যায়, লোহাগাড়া থানার এএসআই শাকিল রানা ও এএসআই জেসমিন সুলতানা গোপন সংবাদের ভিত্তিতে নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। আজ ৯ জুলাই সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে থানা সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner