
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় পৃথক অভিযান চালিয়ে মাদক, সাজাপ্রাপ্ত, ডাকাতি ও চুরি মামলায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৬ জুন বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন বড়হাতিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও মিয়াজি পাড়ার মৃত ফারুক আহাম্মদের পুত্র মামুনুর রশিদ প্রকাশ মামুন মেম্বার (৪৩), একই এলাকার মৃত আজিজুর রহমানের পুত্র সাইদুল ইসলাম (২৫), বড়হাতিয়া হাজির পাড়ার জাগির হোসেনের পুত্র মোহাম্মদ পেয়ারু (৩৩) ও চরম্বা ইউনিয়নের বিবির বিলা এলাকার জমির উদ্দিন (২৫)। তাদের কাছ থেকে ১৯৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

অপরদিকে, গ্রেফতার হয়েছেন চুরির মামলায় উপজেলার বড়হাতিয়া হাজির পাড়ার আবুল কালামের পুত্র নেছার (৩০), একই এলাকার জালাল আহাম্মদের পুত্র এমরান (২৮), সাজাপ্রাপ্ত আসামী উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা এলাকার মৃত আনু মিয়ার পুত্র আমির আহাম্মদ (৩৩), চরম্বা ইউনিয়নের রাজঘাটা এলাকার আবদুল মোতালেবের পুত্র নুরুচ্ছফা (৩৮) ও ডাকাতির মামলার আসামী উপজেলা সদরের জমিদার পাড়ার মৃত জালাল আহমদের পুত্র টিপু সোলতান (৫২)।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। সেই যতই শক্তিশালী হোক না কেন। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে। আজ বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
Lohagaranews24 Your Trusted News Partner