
উপজেলার সামাজিক ও অরাজনৈতিক সংগঠন লোহাগাড়া ইয়ুথ ফোরামের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) সকালে আধুনগর ধামির পুকুর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ও আধুনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য রাশেদুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই লোহাগাড়া উপজেলা শাখার আহবায়ক, লোহাগাড়া উপজেলা সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরামের সাংগঠনিক সম্পাদক ব্যাংকার মোজাহিদ হোসাইন সাগর। ফোরামের সদস্য ইউছুপ আলী আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক জমির উদ্দিন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ মো. কুতুব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুচ্ছফা, অর্থ সম্পাদক মুরাদুল হায়াত আল মাহাদী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান হাকিম মুরাদ, উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. শাকিল, উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে ফোরামের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

Lohagaranews24 Your Trusted News Partner