
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় যাত্রী সেজে ইয়াবা পাচারকালে মো. আবুল কালাম (৪৫) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ জানুয়ারি) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবুল কালাম কক্সবাজারের উখিয়া থানার হলুদিয়া পালং পূর্ব মরিচ্ছা ঘোনার পাড়ার মৃত আবদুর রহিমের পুত্র।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, যাত্রীবাহী একটি বাসে তল্লাশী চালানো হয়। এ সময় আবুল কালামের কাছ থেকে ২১শ পিস ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner