
আন্তর্জাতিক ডেক্স : ভারতের মধ্যপ্রদেশে একটি বেসরকারি হাসপাতালে আগুনের ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।
সোমবার (১ আগস্ট) দুপুরে রাজ্যের জব্বলপুরে নিউ লাইফ মাল্টিস্পেশ্যালিটি হাসপাতালে আগুনের ঘটনাটি ঘটে।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি মধ্যপ্রদেশে হাসপাতালে আগুনের ঘটনায় ৫ রোগী, তিন কর্মচারী নিহত শিরোনামে একটি প্রতিবেদনে এ তথ্য জানায়।

জবলপুরের চিফ সুপারিন্টেনডেন্ট অব পুলিশ অখিলেশ গৌর বলেন, আগুনের ঘটনাটি ছিল ভয়াবহ। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। আমরা পুরোপুরি আগুন নেভাতে সক্ষম হয়েছি।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান আগুনের ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবেন বলে ঘোষণা দিয়েছেন।
Lohagaranews24 Your Trusted News Partner