Home | উন্মুক্ত পাতা | বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন | প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

গত ৩০ জুন ২০২৫ তারিখে ‘লোহাগাড়ায় এলাকাবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ’ শিরোনামে লোহাগাড়ানিউজ২৪ডটকম এ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন প্রবাসী শামসুদ্দীন খান।

তিনি জানান, আমি বাংলাদেশ এবং আমেরিকার দ্বৈতনাগরিক। প্রায় ১৫ বছর ধরে আমেরিকায় বসবাস করছি এবং বর্তমানে ইউএস নেভিতে তথ্য প্রযুক্তিবিদ হিসেবে কর্মরত। লোহাগাড়ায় আমাদের গ্রামের বাড়ির পাশেই আমার জেঠাত ভাইদের বাড়ি। আমাদের পুরোনো বাড়ি সংস্কার করি। জেঠাত ভাইয়ের বউ (ইকবালের মা) পরশ্রীকাতর মানসিকতা নিয়ে সদা ভাবতেন কিভাবে ক্ষতি করবে। সর্বশেষ সুযোগ নিল আমাদের বাপ-চাচাদের সবার চলাচলের পথ দখল করে তাদের বাড়ির সাথে লাগিয়ে টয়লেট নির্মাণ করবে যেন আমাদের বাড়ি সামনে রাস্তা একেবারে ছোট হয়ে যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে বিচার দিলাম ভিটা মেপে সীমানা ঠিক করাতে। চেয়ারম্যান ভিটা মাপতে নির্দেশ দিলেন। থলের বিড়াল বেরিয়ে যাওয়ার ভয়ে জেঠাত ভাইয়ের ছেলে ইকবাল চরম রেগে যায় এবং ভিটা মাপতে অপরাগতা প্রকাশ করে। পাশাপাশি সমস্যা সৃষ্টি করে লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদের সামনেই আমার বোনের পিঠে ইটের টুকরো ছুড়ে মারে এবং সাথে থাকা আমার প্রতিনিধি আমার মামাত ভাইকে (পেশায় একজন আইনজীবী) মুখে ঘুষি মারে। আইনজীবী মামাত ভাই অপমানবোধ নিয়ে চট্টগ্রাম শহরে তার চেম্বারে ফিরে যায় এবং সে নিজে বাদী হয়ে ইকবালের বিরুদ্ধে ফৌজদারী মামলা করেন।

আমার বোন বাড়িতে ফেরার পথে ইকবাল এবং ইকবালের সহযোগী মিনহাজ আমার বোনকে জানে মেরে ফেলার হুমকি দেয়। তারা একজোট হয়ে আমাদের বাড়িতে ডিল মারে এবং সামান্য ভাংচুরও করে। ওই রাতে আমাদের বাড়ির সিসি ক্যামেরাও নিয়ে যায়, যেন তাদের পরবর্তী অপরাধের কোন রেকর্ড না থাকে। সবকিছু মিলিয়ে আমার বোন মামলা করতে বাধ্য হয়। মূলত: হিংসাত্মক মানসিকতা নিয়ে তিলকে তাল বানিয়ে আমার এবং আমাদের পরিবারের মানহানী করতে তারা ওই সংবাদ সম্মেলন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!