
আন্তর্জাতিক ডেক্স : করোনাভাইরাসের বৈশ্বিক মহামারির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে হংকংয়ের পর্যটন শিল্প। এমন পরিস্থিতিতে দেশটিতে পর্যটক ফেরাতে বিনামূল্যে পাঁচ লাখ এয়ার টিকিট দেওয়ার পরিকল্পনা করছে হংকং সরকার।
এ নিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে হংকংয়ের বিমান কর্তৃপক্ষ (এএএইচকে) জানায়, বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের প্রায় পাঁচ লাখ এয়ার টিকিট বিনামূল্যে দেওয়া হবে। যার মূল্য ২৫ কোটি ৪৮ লাখ ডলার।

হংকংয়ের বিমান কর্তৃপক্ষের মুখপাত্র বলেন, বিমান সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে হংকংয়ের পর্যটন বোর্ড এ নিয়ে বিস্তারিত জানাবে।
এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে হংকং ট্যুরিজম বোর্ডের নির্বাহী পরিচালক ড্যাং চেং বলেছেন, মহামারি চলাকালীন যে বিনামূল্যের টিকিট কেনা হয়েছিল, তা পরের বছর অভ্যন্তরীণ ও বিদেশি পর্যটকদের মধ্যে বিতরণ করবে।
সূত্র: এনডিটিভি
Lohagaranews24 Your Trusted News Partner