
নিউজ ডেক্স : সৌদি আরবের জেদ্দায় রেহান আকরাম (২৩) নামে এক বাংলাদেশি তরুণ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) |
জানা গেছে, বেশ কিছুদিন ধরে জ্বরে আক্রান্ত থাকায় সহকর্মীরা রেহানকে জেদ্দার স্থানীয় ইরফান হাসপাতালে ভর্তি করান।

হাসপাতালে ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (২ নভেম্বর) মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার নিজামপুরে।
এদিকে রেহান আকরামের মৃত্যুতে মিরসরাই অ্যাসোসিয়েশন, জেদ্দার পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner