
বিনোদন ডেক্স : সম্প্রতি ঈদকে সামনে রেখে নির্মিত হয়েছে বর্তমান সময়ের আলোচিত মডেল অভিনেত্রী সাবরিনা শানু ও আনিসুর রহমান মিলনের নতুন মিউজিক ভিডিও ‘হৃদয়ের কথা’। গানটির গীতিকার, সুরকার ও সঙ্গীত করেছেন জুয়েল বাপ্পী, কন্ঠ দিয়াছেন ভারতের সারেগামাপা খ্যাত কন্ঠশিল্পী অবন্তী সিঁথি। এতে সাবরিনা শানুর সাথে জুটি বাঁধেন আনিসুর রহমান নিলয়।
মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন জুয়েল বাপ্পী।গানটি ঈদে ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

গান প্রসঙ্গে অভিনেতা আনিসুর রহমান নিলয় বলেন, গানের কথা শ্রোতাদের অবশ্যই ভালো লাগবে। অসাধারন গায়কী সবাইকে মুগ্ধ করবে। গানের দৃশ্য ধারন ছিলো চমৎকার সব লোকেশনে । আবারও ভালো একটি কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছি।
মডেল সাবরিনা শানু বলেন, পরিচালক জুয়েল বাপ্পী ও মডেল আনিসুর রহমান নিলয়ের সাথে আমার প্রথম কাজ। মিউজিক ভিডিওটি রোমান্টিক গল্পে উপর নির্মিত হয়েছে। গানের গল্পের রসায়নটা খুবই ভালো ছিলো। আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি পরিচালক জুয়েল বাপ্পী ভাইকে রোমান্টিক এই গানে আমাকে সুযোগ দেয়ার জন্য। পরিচালক জুয়েল বাপ্পী ভাইয়া কাজটা ধরে ধরে করার চেষ্টা করেছেন কেমন হয়েছে তা দর্শকরা দেখলে বুঝতে পাবেন।
Lohagaranews24 Your Trusted News Partner