
নিউজ ডেক্স : সাতকানিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।তবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার খাগরিয়া ইউনিয়নের জোড়ার কুল এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সাতকানিয়া সার্কেল এএসপি মোহাম্মদ শিবলী নোমান।
তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। ইতিমধ্যে ফোর্স পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। নৌকার প্রার্থী আক্তার হোসেন ও মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের সমর্থকদের মধ্যে ঝামেলা হয়েছে বলে জানতে পেরেছি। বেশ কয়েকজন আহত হওয়ার খবর শুনেছি। তবে সঠিক সংখ্যা এখনই জানাতে পারছি না। ঘটনাস্থলে যাওয়ার পর বিস্তারিত জানাতে পারবো। -বাংলানিউজ

Lohagaranews24 Your Trusted News Partner