
নিউজ ডেক্স : চন্দনাইশে কাভার্ডভ্যানের ধাক্কায় মোহাম্মদ শাহেদ নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার (৫ জুন) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী ফুলতলায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শাহেদ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তম্রু এলাকার মৃত আহমদ হোসেনের ছেলে। বাংলানিউজ
দোহাজারী হাইওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রব বলেন, কক্সবাজারমুখী একটি কাভার্ডভ্যান অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিকে থেকে আসা সাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় শাহেদ। ঘাতক কাভার্ডভ্যানটি থানায় আনা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক।

Lohagaranews24 Your Trusted News Partner