
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ২টি দেশীয় তৈরি অস্ত্রসহ মো. মফিজ উদ্দিন জাহাঙ্গীর (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মে) সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্থানীয় সংবাদকর্মীদের এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার যুবক মফিজ উদ্দিন জাহাঙ্গীর কক্সবাজারের মহেশখালী থানার বড় মহেশখালী নিজতালুক পাড়ার মো. ফোরকানের পুত্র।
পুলিশ জানান, সোমবার (১০ মে) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় যাত্রীবাহী একটি ম্যাজিক গাড়িতে তল্লাশী করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো মহেশখালী থেকে উপজেলার পদুয়া ইউনিয়নের জনৈক এক ব্যক্তির কাছে নিয়ে আসছিল। পুলিশ তদন্তের স্বার্থে জনৈক ব্যক্তির পরিচয় প্রকাশ করছেন না। অস্ত্রগুলো উদ্ধারের পর গ্রেপ্তার যুবককে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। তবে জনৈক ব্যক্তিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner