
নিউজ ডেক্স : সাতকানিয়ায় ছিনতাইয়ের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত মামুনুর রশিদ (২৯) নামে এক আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাদার্শা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মাদার্শা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জয়নগর এলাকার আলতাফ মিয়ার পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী মামুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তার মামুনুর রশিদ একটি ছিনতাই মামলায় ২ বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রাপ্ত পলাতক আসামী। একইদিন তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner