
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত শাহে আলম খানের কনিষ্ঠ পুত্র মোজাম্মেল হক প্রকাশ বাপ্পি (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে…..রাজেউন)।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় কিডনী জনিত রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল রবিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় আমিরাবাদ জনকল্যান উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে পারিবারিক সূত্রে জানা গেছে।

Lohagaranews24 Your Trusted News Partner