
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ঈদুল আযহা উপলক্ষে ৭ হাজার ৪৭৩ অসহায় ও কর্মহীন পরিবার পাবে ভিজিএফ’র চাল। প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রোববার (১৯ জুলাই) উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস এ তথ্য জানায়।
জানা যায়, করোনাকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্থানীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর আন্তরিক প্রচেষ্টায় উপজেলার ৯ ইউনিয়নের প্রকৃত দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপলক্ষে ৭৪.৭৩০ মেট্রিক টন ভিজিএফ’র এ চাল বিতরণ করা হবে। শীঘ্রই চালগুলো স্ব স্ব ইউপি চেয়ারম্যানদের কাছে হস্তান্তর করা হবে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, ঈদুল আযহাকে সামনে রেখে উপজেলার ৪ হাজার ৪৭৩ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হবে। প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এ চাল বিতরণের জন্য ইউপি চেয়ারম্যানদের নির্দেশনা প্রদান করা হয়েছে। কয়েকদিনের মধ্যে তারা চাল বিতরণ শুরু করবে। চাল বিতরণে কোন ধরণের অনিয়ম হলে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Lohagaranews24 Your Trusted News Partner