
নিউজ ডেক্স : চন্দনাইশ উপজেলার দোহাজারী তদন্ত কেন্দ্র পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে ছাবের আহমদ (৫৫) নামের এক ব্যাক্তি নিখোঁজ হয়েছেন। গত রবিবার সন্ধ্যা ৭টায় দোহাজারী পৌর এলাকাস্থ বার্মা কলোনি সংলগ্ন শঙ্খ নদীতে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, ওইদিন সন্ধ্যায় দোহাজারীস্থ বার্মা কলোনিতে ৯ সন্তানের জনক ছাবের আহমদ একটি চায়ের দোকানে টেলিভিশন দেখছিলো। এ সময় সে পুলিশের তাড়া খেয়ে শঙ্খ নদীতে ঝাঁপ দেয়। পরদিন সোমবার দুপুর ২টা পর্যন্ত অনেক খোজাঁখুজির পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

এদিকে নিখোঁজের স্ত্রী রওশন আরা অভিযোগ করে বলেন, তার স্বামী পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে এখন যাবৎ নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে দোহাজারী তদন্ত কেন্দ্রের কর্মকর্তা মনির হোসেন বলেন, ‘পুলিশ ছাবের আহমদকে ধাওয়া করেনি।’
এদিকে চন্দনাইশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রকিবুল হাসান জানান, নিখোঁজের সন্ধানে শঙ্খ নদীতে ডুবুরি দলের উদ্ধার অভিযান চলছে। -ইত্তেফাক
Lohagaranews24 Your Trusted News Partner