
নিউজ ডেক্স : বান্দরবানে বন্য হাতির আক্রমণে মো. শফিক (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ভাগ্যকুল এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শনিবার রাতে বন্য হাতির একটি দল ভাগ্যকুল এলাকায় হানা দেয়। এ সময় হাতির দলটি শফিকের সামনে চলে আসে। বাসার বাইরে তাকে একা পেয়ে পায়ে পিষ্ঠ করে। এতে ঘটনাস্থলেই শফিকের মৃত্যু হয়।

Lohagaranews24 Your Trusted News Partner