
নিউজ ডেক্স : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন বিএসএমএমইউ উপাচার্য কনক কান্তি বড়ুয়া।
সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন কনক কান্তি বড়ুয়া। কনক কান্তি জানান, ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নিতে চাইলে এখনই উপযুক্ত সময়।

তাকে সিঙ্গাপুরে নেয়ার জন্য সিঙ্গাপুরের হাসপাতালের প্রস্তুতি সাপেক্ষে তাকে যত দ্রুত সম্ভব সিঙ্গাপুরে নেয়া হবে বলেও জানান তিনি।
ডা. অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি। আগামী এক ঘণ্টার মধ্যে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্ততি নেয়া হয়েছে। এখন সিঙ্গাপুরের টিম যখন চাইবে তাকে নিয়ে যাবে। সর্বোচ্চ এক ঘণ্টা সময় লাগবে।
Lohagaranews24 Your Trusted News Partner