
নিউজ ডেক্স : চট্টগ্রামে মহানগর বিএনপি কার্যালয় নাসিমন ভবনের সামনে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ শুরু হয়েছে।
মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে শনিবার দুপুর ১টার দিকে সমাবেশ শুরু হয়। সমাবেশে স্থানীয় নেতারা বক্তব্য দিচ্ছেন। বিকেল ৩টা থেকে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

এর আগে শনিবার সকাল ১১টার পর থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হতে থাকেন।
যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সমাবেশস্থলের চারপাশে বিপুল পরিমাণে র্যাব ও পুলিশ সদস্য উপস্থিত রয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner