
নিউজ ডেক্স : সাতকানিয়া থানার চিববাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. জামাল উদ্দিন (২৬) নামে ছাত্র শিবিরের সাবেক এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ আগস্ট) দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া মো. জামাল উদ্দিন চট্টগ্রাম আইন কলেজের সাবেক শিবির নেতা ও সাতকানিয়ার থানার চিববাড়ি এলাকার মো. আবুল কাশেমের ছেলে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন বলেন, চট্টগ্রাম আইন কলেজের সাবেক শিবির নেতা জামালের বিরুদ্ধে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। মামলা দায়েরের পর থেকে সে দীর্ঘদিন আত্মগোপনে ছিল। ২০১৩-১৪ সালে সাতকানিয়ায় অস্থিতিশীল পরিবেশ তৈরি ও নাশকতায় তার সরাসরি ভূমিকা ছিল।
Lohagaranews24 Your Trusted News Partner