
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার দক্ষিণ সুখছড়ি সাম্বীর পাড়ার নুরুল কবিরের বর বাড়ির হাজী রহিম বকসু’র ৩টি গরু এক রাতে চুরি হওয়ার সংবাদ পাওয়া গেছে। রবিবার দিনগত গভীর রাতে এ ঘটনা ঘটেছে। চুরি হওয়া ৩টি গরুর মূল্য প্রায় ২ লাখ টাকা বলে জানা গেছে। ক্ষতিগ্রস্থ গরুর মালিকের নিকট আত্মীয় খাজেত আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গরুর মালিক জানান, ঘটনার রাত ৩টায়ও গরুগুলো গোয়াল ঘরে ছিল। সম্ভবত শেষ রাতেই অজ্ঞাত চোরেরা গরুগুলো চুরি করে নিয়ে যায়। তিনি আরো জানান, ৩টির মধ্যে বড় গরুটি নিজেদের কোরবানীর জন্য ও ছোট ২টি কোরবান উপলক্ষে বিক্রির জন্য রেখেছিলেন।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই মুজিবুল জানান, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ ফেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Lohagaranews24 Your Trusted News Partner