
নিউজ ডেক্স : সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হাসানুজ্জামান মোল্যা ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার পেয়েছেন। ১১ আগষ্ট শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম জেলা পুলিন্সে মাসিক কল্যাণ সভায় পুরস্কার প্রদান করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা বিপিএম, পিপিএম।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মুহাম্মদ রেজাউল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপর (ডিএসবি) মহিউদ্দিন মাহমুদ সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোঃ মশিউদ্দৌলা রেজা পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এ কে এম এমরান ভূঞাসহ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সহকারী পুলিশ সুপারবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

জানা যায়, জুলাই মাসে অধিক পরিমাণ ওয়ারেন্ট ও মাদক উদ্ধারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ পুরস্কার প্রদান করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner