
নিউজ ডেক্স : দৃর্বৃত্তের কবলে পড়েছেন বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্য।
এ ঘটনায় কায়সার হামিদ ও সাখাওয়াত হোসেন নামে দুই জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর জামালখান এলাকার এ হামলার ঘটনা ঘটে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দুই জনকে আটক করা হয়েছে। ছিনতাইকারী বলে ধারাণা করছি। তাদের অন্য কোন উদ্দেশ্যে ছিল কিনা তা জিজ্ঞাসাবাদে জানা যাবে।
জানা গেছে, সাংবাদিক স্বরূপ ভট্টাচার্যের বাবা সুনীল ভট্টাচার্য ও সাংবাদিক স ম ইব্রাহিমকে হাসপাতালে দেখতে যান রিয়াজ হায়দার চৌধুরী। হাসপাতাল থেকে ফেরার পথে নগরীর জামালখানে এলাকায় খাস্তগীর স্কুলের সামনে দুই দৃর্বৃত্ত তাদের উপর হামলা করে। রিয়াজ হায়দার চৌধুরী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, অবৈধ অস্ত্রধারী, ছিনতাই ও চাঁদাবাজিতে সক্রিয় কায়সার হামিদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। -বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner