
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় রং করতে গিয়ে বাঁশ ভেঙ্গে নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় পদুয়ার তেওয়ারীখিল গ্রামের আল হাদ্বারা ইসলামিক স্কুলে এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্কুলের শিক্ষক সিরাজুল ইসলাম।

নিহত মোঃ ছাবের (৩৫) কক্সবাজারের রামু উপজেলার রশিদ আহমদের পুত্র।
জানা যায়, ঘটনারদিন স্কুল ভবনের দেওয়ালে রং করছি ওই শ্রমিক। হঠাৎ বাঁশ ভেঙ্গে পড়ে যায় তিনি। পরে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
খবর পেয়ে লোহাগাড়া থানার এসআই নুরুন্নবী ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
Lohagaranews24 Your Trusted News Partner