
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় একদিনে স্বাস্থ্যকর্মী ও শিশুসহ ১৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ৯ জন পুরুষ ও ৫ জন মহিলা। রোববার (১০ মে) দুপুরে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৩ মে ১৯ জনের নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমল সায়েসেন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে পাঠানো হয়। রোববার সকালে পাওয়া রিপোর্টে ১৪ জনের শরীরে করোনা ভাইরাসের শনাক্ত পাওয়া যায়। এরমধ্যে ১০ জন স্বাস্থ্যকর্মী, ২ জন স্বাস্থ্যকর্মীর ছেলে ও অপর ২ জনের বাড়ি আমিরাবাদ ও চুনতি ইউনিয়নে। আক্রান্তদের বয়স যথাক্রমে ৪৩, ৩৯, ৫২, ৩০, ৫, ৩৮, ৩০, ২৮, ৫৭, ৫৬, ৩৫, ৮, ৫৫, ২৬। করোনা শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাদেরকে স্ব স্ব স্থানে অবস্থান করার জন্য বলা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ নিয়ে লোহাগাড়ায় মোট ২১ জনের করোনা ভাইরাস শনাক্ত হলো। এরমধ্যে উপজেলার আমিরাবাদ হাঁছির পাড়ায় নুরুল ইসলাম (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner