
এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন মহাসড়কের পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ১২ মে রবিবার বেলা সাড়ে ৩টায় এ লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বৎসর বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়, স্থানীয়রা ওই ব্যক্তির লাশ দেখতে পেয়ে লোহাগাড়া থানাকে খবর দেয়। খবর পেয়েছে লোহাগাড়া থানার এসআই মোঃ নুরুন্নবী ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। গতো কয়েকদিন যাবত ওই ব্যক্তিকে এলাকায় ঘুরাঘুরি করতে দেখেছেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি মানসিক বিকারগ্রস্ত ছিলেন।

এসআই নুরুন্নবী জানান, উদ্ধার করা অজ্ঞাত ব্যক্তির লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি নেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner