
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজান সিকদার পাড়ার এক ব্যক্তি আজ ৮ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টায় (সৌদিয় সময় ৬টায়) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। নিহত হাফেজ আবুল কালাম (৫২) ওই এলাকার হাজী মোজাহার মিয়া সিকদারের পুত্র ও ৩ সন্তানের জনক। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই আবুল কালাম।
তিনি জানান, হাফেজ আবুল কালাম দীর্ঘদিন যাবত সৌদিয়া আরবের মদিনা নগরীর মসজিদে নববীর পার্শ্ববর্তী মার্কেটে ব্যবসা করে আসছিলেন। গতো ১৫ দিন পূর্বে তিনি সৌদিয়া আরবের বাসায় ব্রেইন স্টোক করেন। এরপর থেকে মদিনার জার্মানী হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। গত ৫ সেপ্টেম্বর তার মাথায় অপারেশন করা হয়। অপারেশনের পর আর জ্ঞান ফিরে আসেনি তার। আজ সকালে হাসপাতালে কর্তৃব্যরত চিকিৎসক হাফেজ আবুল কালামকে মৃত ঘোষণা করেন।

এদিকে, হাফেজ আবুল কালামের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
Lohagaranews24 Your Trusted News Partner