
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সুদূর আমেরিকা থেকে লোহাগাড়াবাসী ও প্রবাসী লোহাগাড়ার সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক এমপি মরহুম মোস্তাক আহমদ চৌধুরীর সুযোগ্য সন্তান যুবনেতা মোশারফ হোসেন চৌধুরী কুমার। সেই সাথে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন।
তিনি জানান, ২৬ মার্চ, মুক্তিযুদ্ধের সূচনার গৌরবময় দিন— মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বিশ্বের বুকে স্বাধীন অস্তিত্বের জানান দিয়েছিল বীর বাঙালি।

তিনি আরো জানান, ২৫ মার্চের কালো রাত্রির অতিবাহিত করার মধ্যে দিয়েই আমাদের নতুন দিনের যাত্রা শুরু হয়েছিল। ২৬ মার্চের নতুন দিনের নতুন সূর্যের নবোদয়ের এই মাহেন্দ্রক্ষণে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতির শ্রেষ্ঠ সন্তানদের। যাদের আত্মত্যাগে আমরা আজ স্বাধীন এ দেশটি পেয়েছি।
Lohagaranews24 Your Trusted News Partner