
নিউজ ডেক্স : রাঙ্গুনিয়া উপজেলার গোদারপাড় এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় ১৭ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতার ব্যক্তির নাম কিনাধন চাকমা (৪৪)। তিনি রাঙামাটির নানিয়ারচরের নারানছড়ার মৃত আদ চন্দ্র চাকমার পুত্র।

র্যাব ৭ এর জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিবৃতিতে বলেন, রাঙ্গুনিয়া-কাউখালী আঞ্চলিক সড়কের ওপর গাঁজা ক্রয় বিক্রয় হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বুধবার রাত সাড়ে আটটার দিকে লেঃ কমান্ডার আশেকুর রহমানের নেতৃত্বে অভিযান চালায় র্যাবের একটি দল।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে কিনাধন চাকমাকে ধরে ফেলে র্যাব। পরে তার সঙ্গে থাকা প্লাষ্টিকের ব্যাগ তল্লাশি করে ১৭ কেজি গাঁজা পাওয়া যায়।
উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়ে র্যাব।কিনাধন চাকমাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner