
নিউজ ডেক্স : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট থেকে দোহাজারী মৌলভীর দোকান পর্যন্ত মহাসড়কের পাশে রয়েছে অসংখ্য ইটভাটা। যার ফলে ট্রাকে করে ইটভাটায় কাদামাটি নিয়ে যাবার সময় মহাসড়কে পড়ে। এতে ২৭ মার্চ মঙ্গলবার সামান্য বৃষ্টিতে মহাসড়কের ওই সীমানা পর্যন্ত পিচ্ছিল হয়ে পড়েছে। এতে যানবাহন চলাচল ব্যাহত ও দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এ সময় কক্সবাজার ও বান্দরবানমুখী পিকনিকের গাড়িসহ কয়েকশ যানবাহন আটকা পড়ে।
একজন বাস চালক জানান, ইট তৈরীর মৌসুমে ইটভাটায় মাটি নিয়ে যাওয়ার সময় ট্রাক থেকে এঁটেল মাটি সড়কে পড়ে। এরপর বৃষ্টিতে ওই মাটি কাদায় পরিণত হয়। যা এত পিচ্ছিল গাড়ির চাকা স্থির রাখা অসম্ভব হয়ে পড়ছে।


জানা গেছে, যান চলাচল স্বাভাবিক করার জন্য পুলিশ, ইটভাটা শ্রমিক, স্থানীয় লোকজন বেলচা দিয়ে কাদা সরিয়ে দিচ্ছেন। ঠেলাগাড়িতে করে ইটের গুঁড়ো এনে ফেলা হচ্ছে মহাসড়কের ওপর।
সাতকানিয়া থানার ওসি যানজটের বিষয় স্বীকার করে বলেন, যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়া হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner