
লোহাগাড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয় জাতীয়করণ (সরকারি) হওয়ায় বিদ্যালয়ের ১৯৯৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের সংগঠন “বন্ধু ৯৮ পরিবার’র পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
বিবৃতিতে সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম জানান, জাতীয়করণ (সরকারি) হওয়ায় অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে গর্ববোধ করছি। “বন্ধু ৯৮ পরিবার’র পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীরবিক্রম পিএসসি ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ ফোরকান উল্লাহ চৌধুরীকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বিদ্যালয়ের সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি। -খবর প্রেস বিজ্ঞপ্তির

Lohagaranews24 Your Trusted News Partner