
নিউজ ডেক্স : কক্সবাজারের টেকনাফে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু ঘটেছে। নিহতের নাম হাফেজ মো. কাসেম (৪২)।
তিনি সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকার মৃত মুহিব্বুল্যাহর ছেলে ও সাবরাং নয়াপাড়া জামিয়া ফারুকিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের বড় ভাই ছালামত উল্লাহ জানান, মঙ্গলবার রাতে নিজ বাড়িতে বিদ্যুতের মেরামত কাজ করতে গিয়ে তিনি বিদ্যুৎপৃষ্ট হলে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
– জাগো নিউজ
Lohagaranews24 Your Trusted News Partner