
ফাইল ছবি
নিউজ ডেক্স : পাঁচদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর পুরানো পল্টনের জামান টাওয়ারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য জগলুল হায়দার আফ্রিক।
কর্মসূচি অনুযায়ী ২১ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ঢাকার প্রতিটি আসনে একই সময়ে জনসভা ও গণমিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ২৭ ডিসেম্বর দুপুর ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে ঐক্যফ্রন্ট।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুলআউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির হোসেন প্রমুখ।
Lohagaranews24 Your Trusted News Partner