
নিউজ ডেক্স : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হিসেবে যোগ দিচ্ছেন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন।
শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের দায়িত্বশীল একজন কর্মকর্তা। তিনি জানান, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বর্তমান সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান এলপিআর এ যাচ্ছেন।

Lohagaranews24 Your Trusted News Partner