
দেশ-বিদেশের সকল শুভাকাঙ্খীদের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ মোবারক ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ এহছানুল হক।
তিনি জানান, ঈদের খুশি আপনাদের-আমাদের সবার জীবনে মহান আল্লাহতায়ালার পূণর্তা দান করুন। দেশ-বিদেশের ইসলাম ধর্মাবলম্বী ভাইবোনদের ঘরে ঘরে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক। সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা “ঈদ মোবারক”।

তিনি আরো জানান, আল্লাহর পক্ষ থেকে অশেষ নেয়ামত স্বরূপ মুসলমানদের প্রতি বিশেষ দান মাহে রমজান। যেই মাসে আমরা সবাই সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি, খোদাভীতি অর্জনের জন্যে নিরলস ভাবে ব্যস্ত থাকি। আর এই মাসেই পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দবৃদ্ধির লক্ষ্যে ও মানবসেবায় একনিষ্ঠভাবে নিয়োজিত থাকি আমরা।
Lohagaranews24 Your Trusted News Partner