
নিউজ ডেক্স : এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী ১৯ জুলাই। ওইদিন সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি তুলে দেবেন। এরপর দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আফরাজুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী ১৯ জুলাই এইচএসসির ফল প্রকাশের জন্য সময় দিয়েছেন।’

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ এপ্রিল। এবার ১০ বোর্ডে মোট ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা শেষ হয় ১৪ মে।
Lohagaranews24 Your Trusted News Partner