
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার লায়লা ভবনে নিজ বাসায় ২৪ জুন বুধবার সকাল পৌনে ১০টার দিকে এক কিশোরীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ইলহাম (১২) ওই এলাকার মোঃ নাছিরের কন্যা ও মেরন সান স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, ইলহামকে বাসায় রেখে আরেক সন্তানকে স্কুলে দিতে যান মা। পরে মা বাসায় ফিরে দেখেন মেয়ে রক্তাক্ত অবস্থায় ছটফট করছে। তাৎক্ষণিক মেয়েকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Lohagaranews24 Your Trusted News Partner