
নিউজ ডেক্স : কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে একটি বাড়িতে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পাড়ায় সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির সদস্যরা এ অভিযান চালান। আটক সাদ্দাম হোসেন (২৮) সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পাড়ার মৃত মো. সফির ছেলে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়া জানান, সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পাড়ায় সাব্বির আহমদের ছেলে বেলালের বাড়িতে ইয়াবার বড় চালান মজুদের খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে এক লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় সংশ্লিষ্টতার অভিযোগে একই এলাকার সাদ্দামকে (২৮) আটক করা হয়।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরের মালিক আসামি বেলাল, সহযোগী মৃত খলিলুর রহমানের ছেলে তালেব (৩৮) ও মৃত সুলতান আহাম্মদের ছেলে জুবায়ের পালিয়ে যায়।
Lohagaranews24 Your Trusted News Partner