
নিউজ ডেক্স: কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে তাঁকে কক্সবাজার থেকে কড়া পুলিশ পাহারায় চট্টগ্রামে নিয়ে আসা হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার সুমাইয়া খাতুন বলেন, আব্দুর রহমান বদিকে নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছে। তাঁর নামে চট্টগ্রাম আদালতেও দুদকের মামলা রয়েছে।
গত ১৮ আগস্ট টেকনাফ পৌরসভার কে কে পাড়া এলাকায় হত্যাচেষ্টার অভিযোগে বদিসহ ২০ জনকে আসামি করে মামলা করেন উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল্লাহ। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তাঁর স্ত্রী শাহীন আক্তার দুই দফায় সংসদ সদস্য নির্বাচিত হন।
Lohagaranews24 Your Trusted News Partner