
নিউজ ডেক্স : সাতকানিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২১ জুন রাতে এক শিবির নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মোঃ মুছা (২২) উপজেলার উত্তর ঢেমশা এলাকার রফিকুল ইসলামের পুত্র।
সাতকানিয়া থানা সূত্রে প্রকাশ, গ্রেফতারকৃতের বিরুদ্ধে সাতকানিয়া থানায় ৩টি মামলা রয়েছে। পুলিশ এ্যাসল্ট, সরকারি-বেসরকারি যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগ, বিস্ফোরকদ্রব্য, নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন মামলার এই শিবির নেতা বিগত ২০১৩ ও ২০১৪ সালে জামায়াত-শিবিরের দেশব্যাপী তান্ডবকালে নিজস্ব এলাকায় অঘোষিত সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

২২ জুন সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে সাতকানিয়া থানা সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner