
নিউজ ডেক্স : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নের কেবিএম ব্রিকফিল্ডের সামনে ৯ জুন শনিবার সকাল সাড়ে ৬টায় যাত্রীবাহী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৭ জন। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন পটিয়ার শোভলদন্ডী এলাকার রফিকুল ইসলামের কন্যা নাছরিন সুলতানা (২৫) ও সাতকানিয়ার গাটিয়াডেঙ্গা এলাকার সিরাজুল ইসলামের পুত্র মোঃ ফোরকান (২৯)। আহতরা হলেন শামসুল আলম (৩৫), রাফি মির্জা (৩০), অরুণ দাশ (২৮), টিপু (২৮), আকরাম (২৫), ইসমাইল (৪২) ও বিল্লাল (৩৩)।

দোহাজারী হাইওয়ে থানার ওসি জানান, ঘটনাস্থলে কক্সবাজারগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস ও চট্টগ্রাম শহরমূখী একটি মাইক্রো গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থল থেকে এক নারীসহ দুইজন মারা যায়। পরে আহত অবস্থায় সাতজন যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
দূর্ঘটনাকবলিত গাড়ি ২টি দোহাজারী হাইওয়ে থানা পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান ওসি মিজান।
Lohagaranews24 Your Trusted News Partner