
নিউজ ডেক্স : সাতকানিয়া উপজেলা ছদাহা ছোট ঢেমশা গরীবের ঝিল এলাকায় ৭ মে সোমবার দুপুর সাড়ে ১২টায় বিদ্যুৎসৃষ্টে চতুর্থ শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্র মোঃ আবু সাঈদ (৯) ওই এলাকার প্রবাসী মোঃ শফির পুত্র ও গরিবের ঝিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
স্থানীয় ইউপি সদস্য মোঃ কামাল উদ্দিন জানান, সকালে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের পার্শ্ব সংযোগের তার ছিড়ে তাদের (শফির) বাড়ির দক্ষিণে জমিতে পড়ে থাকে। ঝড়-বৃষ্টি থেমে গেলে সাঈদ আম খুঁজতে বিলে গেলে অসাবধান বসত বিদ্যুতের তারে জড়িয়ে যায়।

এ সময় স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় সাঈদকে উদ্ধার করে কেরানীহাটের আশশেফা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
Lohagaranews24 Your Trusted News Partner