
নিউজ ডেক্স : সাতকানিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ ৯ এপ্রিল (সোমবার) সকাল ১১টায় পরোয়ানাভূক্ত পলাতক আসামী দুর্ধর্ষ অস্ত্রধারী এক ডাকাতকে গ্রেফতার করেছে।
আটককৃত মোঃ সেলিম (৩৭) উপজেলার দক্ষিণ কাঞ্চনা (বকশীরখীল) এলাকার মোজাহের মিয়ার পুত্র।

থানা সূত্রে প্রকাশ, ডাকাত সেলিমকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তারা বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, বিস্ফোরকসহ ১০টি মামলা ও গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
অভিযান পরিচালনা করেন সাতকানিয়া থানার এএসআই মোঃ মোবারক হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টিম।
Lohagaranews24 Your Trusted News Partner