
নিউজ ডেক্স : সাতকানিয়া থানা পুলিশ ছদাহা ইউনিয়ন পরিষদ এলাকায় ১৫ এপ্রিল (রবিবার) রাত আড়াইটায় বিশেষ অভিযান চালিয়ে ৫ মামলার পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত জামায়াত নেতা মোঃ মহিউদ্দিন (৩২) উপজেলার চবিবাড়ি এলাকার মৃত আবুল বশরের পুত্র।
অভিযান পরিচালনা করেন সাতকানিয়া থানার এসআই কাজী মোঃ গোলাম কিবরিয়া। থানা সূত্রে প্রকাশ, গ্রেফতারকৃতের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৫টি মামলা রয়েছে। ২০১৩ ও ২০১৪ সালে জামায়া-শিবিরের দেশব্যাপী তান্ডবকালে সে তার নিজ এলাকায়সহ বিভিন্নস্থানে অঘোষিত রাজত্ব কায়েম করেছিল।

Lohagaranews24 Your Trusted News Partner