
নিউজ ডেক্স : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার জাফর আহমদ চৌধুরী কলেজের সামনে থেকে ২৪ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় ২০ হাজার ইয়াবা ও প্রাইভেটকারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মোঃ রবিউল ইসলাম পলাশ (৩৫) ঢাকার ধুরতুরাগ এলাকার আব্দুর রব বিশ্বাসের পুত্র।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল হোসেন সাংবাদিকদের জানিয়েছেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়েছে। সাতকানিয়ার জাফর আহমদ চৌধুরী কলেজের সামনে থানার এসআই মো. আবু বক্কর সিদ্দিক, এসআই মো. ইয়ামিন সুমনসহ সঙ্গীয় ফোর্স এসময় একটি চেরি কালারের প্রিমিউ প্রাইভেটকার থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত এসব ইয়াবা বিশেষ কৌশলে চালকের পায়ের নিচে রাখা হয়েছিল। ইয়াবাসহ প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Lohagaranews24 Your Trusted News Partner