
এলনিউজ২৪ডটকম: সাতকানিয়ায় ভবনের ছাদ থেকে পড়ে আদনানুল ইসলাম আবিদ (১০) নাকে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের দক্ষিণ রূপকানিয়া রশিদার পাড়ায় এ ঘটনা ঘটে। শিশু আবিদ একই এলাকার মোহাম্মদ আরমানের পুত্র।
স্থানীয় ইউপি সদস্য মো. নাছির উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভবনের দ্বিতীয় তলায় নির্মাণ কাজ চলছিল। কয়েকমাস আগে জানালা দেয়ার জন্য দেওয়াল নির্মাণ করা হয়। ঘটনারদিন শিশুটি ভবনে দ্বিতীয় তলায় খেলা করছিল। এ সময় অসাবধানতা বশত জানালা দিয়ে নিচে পড়ে যায়। একইসাথে জানালার দেওয়াল ভেঙে ইট শিশুর শরীরের উপর পড়ে গুরতর আহত হয়। পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. শিমুল দত্ত জানান, ছাদ থেকে পড়ে ও ইটের আঘাতে আহত এক শিশুকে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। তবে হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, খবর পেয়ে হাসপাতালে ফোর্স পাঠানো হয়। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner