Home | দেশ-বিদেশের সংবাদ | সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনতে ২ জন নিহত, গুলিবিদ্ধ ৪

সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনতে ২ জন নিহত, গুলিবিদ্ধ ৪

নিউজ ডেক্স: সাতকানিয়ায় ডাকাত সন্দেহে জনতার গণপিটুনিতে ২ জন নিহত ও ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের চনখোলা পশ্চিম পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে নিহত এক ব্যক্তির কাছ থেকে ১টি পিস্তল ও ৮ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন নেজাম উদ্দিন ও ছালেক। তবে নিহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি কেউ। এই ঘটনায় গুলিবিদ্ধরা হলেন ওবায়দুল (২২), নাসির (৩৮), আব্বাস (৩৮) ও মামুন সওদাগর (৪৮)। তাদেরকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাপসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, কাঞ্চনা এলাকার নেজাম নামের এক রাজনৈতিক কর্মী গত ৫ আগস্টের পর মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরেন। এরপর তিনি এলাকায় চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম শুরু করেন। এক পর্যায়ে নেজাম বাহিনীর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠে। ঘটনারদিন নেজাম তার সাঙ্গপাঙ্গ নিয়ে ছনখোলা এলাকায় যান। তারাবী নামাজ আদায় করে বের হওয়া মুসল্লিরা নেজামসহ তার লোকজনকে ঘিরে মসজিদের মাইকে ঘোষণা দেয় এলাকায় ডাকাত এসেছে। এতে ক্ষিপ্ত হয়ে নেজাম এলাকাবাসীর ওপর গুলি চালায়। এতে কয়েকজন গুলিবিদ্ধ হলে ক্ষিপ্ত এলাকাবাসী নেজাম ও তাঁর সাথে থাকাদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, ৪টি সিএনজি অটোরিক্সা যোগে একদল লোক চনখোলা এলাকায় প্রবেশ করে। ডাকাত সন্দেহে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা করেন। স্থানীয় লোকজন এগিয়ে এসে গণপিটুনি দেয়া অবস্থায় ওই দুই ব্যক্তি এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এতে স্থানীয় ৪ জন গুলিবিদ্ধ হন। এক পর্যায়ে গণপিটুনিতে ওই দুই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।

এদিকে খবর পেয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু, অতিরিক্ত পুলিশ সুপার ও সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!