
নিউজ ডেক্স : কৌশলে আর কোনো ভর্তি কার্যক্রম চালাবে না-এমন শর্তে মুচলেকা দিয়ে অবশেষে ছাড়া পেয়েছেন সাইফুরস কোচিং সেন্টারের ৩ কর্মকর্তা।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা তোয়াক্কা না করে ভর্তি কার্যক্রম চালানোর অপরাধে সাইফুরস কোচিং সেন্টারের ৩ কর্মকর্তাকে মঙ্গলবার বিকেল ৩টার দিকে গ্রেফতার করে পুলিশ। পরে সন্ধ্যায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।

তৌহিদুল ইসলাম বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে নগরীর মুসলিম হলে সাইফুরস কোচিং সেন্টারের কর্মকর্তারা ফ্রি ক্লাসের নামে কৌশলে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালাচ্ছিল। খবর পেয়ে কোচিংটির ৩ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছিলো। পরে চট্টগ্রামসহ সারাদেশে কৌশলে আর কোনো ভর্তি কার্যক্রম চালাবে না মর্মে-আমাদের লিখিত মুচলেকা দেন তারা। প্রশাসনের নির্দেশনায় সন্ধ্যার দিকে তাদের ছেড়ে দেয়া হয়েছে।’
অভিযানে সাইফুরস কোচিংয়ের এক বস্তা লিফলেটও জব্দ করেছিল বলে জানান তৌহিদুল ইসলাম।
Lohagaranews24 Your Trusted News Partner