![]()
নিউজ ডেক্স : আবারো বাড়ানো হয়েছে গ্যাসের দাম। নতুন দামে ৩২.৮ শতাংস বাড়ানো হয়েছে। ফলে গ্রাহকদের আগেরচেয়ে গ্যাসের বেশি দাম পরিশোধ করতে হবে। সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
রোববার বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ সিদ্ধান্তনেয়। এতে কমিশনের চেয়ারম্যান মনোয়ার ইসলামসহ অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্যাসের দাম বৃদ্ধি করে এক চুলা ৯২৫ টাকা ও দুই চুলা ৯৭৫ টাকা করা হয়েছে। এসিদ্ধান্তের ফলে ৩২.৮ শতাংস গ্যাসের দাম বাড়ানো হলো।
মনোয়ার ইসলাম আরও জানান, সিএনজির ক্ষেত্রে প্রতি ঘনমিটার গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৪৩ টাকা এবংহোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ক্ষেত্রে ২৩ টাকা।
বিদ্যুতের ক্ষেত্রে প্রতি ঘনমিটার গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৪ টাকা ৪৫ পয়সা, ক্যাপটিভ পাওয়ারে ১৩ টাকা৮৫ পয়সা, সার ৪ টাকা ৪৫ পয়সা, শিল্পে ১০ টাকা ৭০ পয়সা এবং চা-বাগানে ১০ টাকা ৭০ পয়সা।
এর মধ্যে শুধু ক্ষুদ্র ও কুটির শিল্পে গ্যাসের দাম বাড়ানো হয়নি। এর আগের দাম প্রতি ঘনমিটার ১৭ টাকাই রাখাহয়েছে।
এর আগে গ্যাস কোম্পানিগুলোর আবেদন পরীক্ষা-নিরীক্ষা করতে ১১ থেকে ১৪ মার্চ গণশুনানির আয়োজন করেকমিশন। গ্যাসের উৎপাদন, এলএনজি (লিকুইফাইড ন্যাচারাল গ্যাস) আমদানি, সঞ্চালন ও বিতরণ ব্যয় এবং দেশেরআর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় এ দাম নির্ধারণ করা হয়েছে বলেও জানিয়েছে কমিশন।
কমিশন আরও জানায়, বিদ্যমান ন্যূনতম চার্জ প্রত্যাহার করা হয়েছে। গৃহস্থালি ছাড়া অন্য গ্রাহকশ্রেণির ক্ষেত্রে প্রতিঘনমিটার মাসিক অনুমোদিত লোডের বিপরীতে দশমিক ১০ টাকা হারে ডিমান্ড চার্জ আরোপ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner