
নিউজ ডেক্স : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে ৬ জুন বুধবার সকালে শ্যামলী পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসে অভিযান চালিয়ে ৩৩ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব- ৭। এসময় বাস চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বাস চালক মোঃ শুক্কুর (৪৪) ও মোঃ ফারুক (২৯)।
বিষয়টি নিশ্চিত করে র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কর্ণফুলী এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালানো হয়েছে। অভিযানে বাসের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৩ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ চালক ও হেলপারকে গ্রেফতার এবং বাসটি জব্দ করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
Lohagaranews24 Your Trusted News Partner